আলীগঞ্জ দারুস সুন্নাহ নূরানী কিন্ডারগার্টেনে বার্ষিক মেধা পুরুষ্কার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৩ | ১:২৩
Link Copied Successfully!
আলীগঞ্জ দারুস সুন্নাহ নূরানী কিন্ডারগার্টেন ও  হাফেজিয়া মাদ্রাসায় বার্ষিক মেধা পুরুষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটির শুরুতেই কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী আফিফ ও নাতে রাসূল পরিবেশন করেন সাইমুন।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে বেশ উৎসব মুখর পরিবেশে মেধা পুরুষ্কার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক ও পল্লীবিদ্যুৎ-১ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা ডাইরেক্ট মুকছুদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মজুমদার বাড়ী জামে মসজিদের মোতাওয়ালী হুমায়ুন কবির স্বপন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, শাহাদাত হোসেন মজুমদার, কাউন্সিলর আবুল কালাম আজাদ, কাজী নাজমুল আলম আহাদ, জাকির হোসেন বেপারী,মনিরুজ্জামান হিরন প্রমুখ।
মেধা তালিকা উত্তীর্ণ ১৬০জন শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। এর আগে আগত অতিথি বৃন্দদেরকে ফুল দিয়ে বরন ও পুরুষ্কার বিতরণ করেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষার্থীদের অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত উক্ত প্রতিষ্ঠানটি অভিজ্ঞ ৩১জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছে।  প্রতিষ্ঠানের সকল বিভাগের ৫’শতকের বেশি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
পরিশেষে শিক্ষার্থীদের সবক প্রদানের মধ্যে দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা