কচুয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ

ইসমাইল বিপ্লব, কচুয়া
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৩ | ৬:৫৪
Link Copied Successfully!

কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে শাখা ছাত্রলীগের নবঘোষিত কমিটির আহবায়ক মো. ইব্রাহীম মিয়া (দুরন্ত)।

সম্প্রতি সে ওই কলেজে শাখা ছাত্রলীগের আহবায়ক ঘোষনা করা হয়। এই ছাত্র নেতার বিরুদ্ধে চাঁদাবাজী, গরু চুরি সহ এলাকায় বহু অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা তার ক্ষমতার দাপটে ভয়ে আতংকে মুখ খুলতে সাহস পায়না।

শনিবার রাতে কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়ায় উত্তম সরকার নামের এক ব্যাক্তির বাড়ির পাশের দখলীয় জমি লোক চক্ষুর অন্তরালে রাতের বেলা বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্ট করে।

বিজ্ঞাপন

থানায় অভিযোগের পর সে পুলিশের নিষেধ অমান্য করে মঙ্গলবার রাতে ওই জমিতে বালি ফেলে ভরাট করতে গেলে থানা পুলিশ বাধা প্রদান করে।

ছাত্রলীগ নেতা ইব্রাহীমের হুমকি ধমকির ভয়ে আতংকিত হয়ে উত্তম সরকার অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনরয়েছে। বিষয়টির ন্যায় বিচার পেতে উত্তম সরকার বুধবার কচুয়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মো:ইব্রাহীমকে প্রধান বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কতৃপক্ষ সূত্রে জানা যায়,ইব্রাহীম মিয়া বর্তমানে ওই কলেজে অধ্যয়নরত কোন শিক্ষার্থী নয়।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র নেতা জানান মো:ইব্রাহীম ৪ বছর পূর্বে উপজেলার কোমরকাশা গ্রামেরপাটওয়ারী বাড়ির দুলাল পাটওয়ারী মেয়ে মিথিলা চাঁদনী লিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে তাদের তিন বছরের একটি ছেলে সন্তানও রয়েছে।

বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ওই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ মজুমদার অনিক জানান, ইব্রাহীম আমাদের কলেজের ছাত্র নয় এবং এক সন্তানের জনক এমন একজনকে এই কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। এব্যাপারে আমি জেলা ছাত্রলীগের বরাবর অভিযোগ করলেও
এর কোন প্রতিকার পাইনি।

উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.
সোহাগউদ্দীন বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ কিংবা ছাত্রত্ব না থাকলে কেউ ছাত্রলীগের পদ পেতে পারে না। তবে কচুয়া কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠনের এখতিয়ার
জেলা ছাত্রলীগের।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. সালাউদ্দীন সরকার বলেন, মো. ইব্রাহিম মিয়ার বিবাহের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দীনের মুঠোফোনে বার বার যোগাযোগ করারচেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে না পেরে সাধারণ সম্পাদক মো. ছাদ্দাম হোসেন খানের সাথে কথা হলে তিনিcজানান, ইব্রাহিম মিয়া যদি বিবাহিত হয় এবং তার যদি ওই কলেজে ছাত্রত্ব না থাকে তাহলে ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক
সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা ও ছাত্রলীগের একাধিক ত্যাগী নেতাকর্মী জানান, কার খুঁটির জোরে মো. ইব্রাহিম দুরন্ত বঙ্গবন্ধু সরকারি ডিগ্রিকলেজের ছাত্রত্ব না থেকে এবং বিবাহিত হয়েও কিভাবে একটি সুনামধন্য প্রতিষ্ঠান যা জাতির পিতা বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এমন একটি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক হয় তা আমাদের বোধগম্য নয়। কার খুঁটির জোরে সে সংখ্যালগু পরিবারের সম্পত্তি দখল ও এই সমাজে বিভিন্ন প্রকার অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে?

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার