একদিনেই চাঁদপুর’সহ দেশের দশ জেলায় সড়কে প্রাণ গেল ১৭ জনের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৩ | ৩:৫৮
Link Copied Successfully!

দেশের ১০ জেলায় একদিনেই সড়ক দুর্ঘটনায় সাত শিক্ষক-শিক্ষার্থীসহ ১৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী দুই বোন, পাবনার সাঁথিয়ায় কলেজ ও স্কুল শিক্ষার্থী, চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্র ও শিক্ষক, সাতক্ষীরায় কলেজ শিক্ষক, রংপুরের তারাগঞ্জে বাসের তিন যাত্রী, রাজশাহীতে মোটরসাইকেলের তিন আরোহী, টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচালক, রাজবাড়ীর বালিয়াকান্দি ও ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই শ্রমিক এবং কুমিল্লার দাউদকান্দিতে পথচারী রয়েছেন।

পিরোজপুর ও নাজিরপুর (পিরোজপুর) : নাজিরপুরে ঢাকা-নাজিরপুর-পিরোজপুর মহাসড়কে বাসচাপায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্সের ছাত্রী মুক্তা আক্তার ও তার বোন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মারিয়া আক্তার (১১) নিহত হয়েছে। নিহতরা পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুরের নজরুল ইসলাম শেখের মেয়ে। এ ঘটনায় আহতরা হলেন ভ্যানচালক মনির শেখ ও ভ্যান আরোহী আজিজুল গাজী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ওই সড়কের আধাঝুড়ি এলাকায়।

সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী মোড়ে সোমবার রাত ১০টার দিকে। নিহতরা হলেন উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরাম চরের মো. নজরুল ইসলামের ছেলে পাবনা এডওয়ার্ড কলেজে অনার্সের ছাত্র রুবেল হোসেন ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে সদ্য এসএসি পাশ করা যুবরাজ হোসেন (১৬)। একই গ্রামের মোক্তারের ছেলে আহত আজিজুল আলমাস (১৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

চাঁদপুর ও কচুয়া : চাঁদপুর-কুমিল্লা সড়কের কচুয়া উপজেলার রসুলপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর আবাবিল হাফেজিয়া মাদ্রাসা শিক্ষক জাহিদ হোসেন ও ছাত্র জাবের হোসেন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক জাহিদ হোসেনের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দক্ষিণ নিজ নোয়াগাঁও গ্রামে। ছাত্র জাবের হোসেনের বাড়ি লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জে।

সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসের ধাক্কায় মহেন্দ্রের যাত্রী পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফকির আহম্মেদ শাহ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা কলেজে আসার পথে ভৈরবনগরে এ দুর্ঘটনা।

তারাগঞ্জ (রংপুর) : তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই বাসের ২০ যাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী-খিয়ারজুম্মা বাজারের মাঝামাঝি দেয়ালীপাড়া মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর বানিয়াপাড়ার মোজাম্মল হকের ছেলে মুসলিম উদ্দিন, একই জেলার চিরিরবন্দর উপজেলার বারোবিঘা রানীপুর গ্রামের ফয়মুল্লার ছেলে আবুল কালাম এবং নিহত অপরজনের পরিচয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রাজশাহী : রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইকের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজশাহীর লিলি হলের মোড়-দারুসা সড়কে পবা উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার অধীনে। নিহত তিনজন হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুরের আবু সাঈদের ছেলে শাহিন আলী, একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী ও কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়ার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী।

ঘাটাইল (টাঙ্গাইল) : ঘাটাইলে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হরিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আব্দুল জলিলের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনগাঁও হতিপাড়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বালিয়াকান্দি (রাজবাড়ী) : বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় সুনীল বিশ্বাস নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলা সদর ইউনিয়নের ইরশাইলবাড়ি গ্রামের নরেশ বিশ্বাসের ছেলে ও স্থানীয় টিএমবি ব্রিকসের ম্যানেজার ছিলেন। সোমবার রাত সাড়ে ৭টায় দিকে বালিয়াকান্দি-নারুয়া সড়কের টিএমবি ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি বিশ্বরোডে ট্রাকচাপায় নিহত পথচারী রোফেজা বেগম উপজেলার জায়গীর গ্রামের মো. আব্দুল সাত্তার মিয়ার স্ত্রী। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে ট্রাক উলটে অপু মিয়া নামে ট্রাকের হেলপার (শ্রমিক) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার পাগলা থানার দিঘীরপাড় টানপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় গফরগাঁও-হোসেনপুর (খান বাহাদুর ঈসমাইল রোড) সড়কে এ দুঘর্টনা ঘটে। অপু মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আজলদী গ্রামের আব্দুল রহিম মিয়ার ছেলে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে