হাজীগঞ্জে পত্রিকা বিলিকারদের মাঝে সাংবাদিক কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২৩ | ৫:১২
Link Copied Successfully!
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে পত্রিকা বিলিকারদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে উপজেলায় কর্মরত বিলিকারদের মাঝে জনপ্রতি ২টি করে কম্বল বিতরণ করা হয়।
এরপর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপ্রধানে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি মো. তোফায়েল আহমেদ ও মহিউদ্দিন আল আজাদ প্রমুখ।
সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় বক্তব্য শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি এবং সাংবাদিক কল্যাণ সমিতির প্রয়াত সদস্যদের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় করে দোয়া ও মোনাজাত করেন, কার্যনির্বাহী সদস্য কাজী হারুন অর রশিদ।
এর আগে কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন। এ সময় কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, অধ্যাপক এস.এম চিশতী, সহ-সভাপতি মেহেদী হাসান ও মোহাম্মদ হাবীব উল্যাহ্ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রচার সম্পাদক রেজাউল করিম নয়ন, দপ্তর সম্পাদক সুজন দাস, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) শাখাওয়াত হোসেন শামীম, সদস্য গাজী মহিন উদ্দিন, সাইফুল ইসলাম সিফাত, এম আলী মজিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের কল্যাণে কাজ করে থাকে। পাশাপাশি পত্রিকা বিলিকারদের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার