সুহিলপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২২ | ৭:১১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন। তিনি জনকল্যাণ মুখী কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন।

বক্তৃতার আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সুহিলপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ব্লাড ফাউন্ডেশন এর আহ্বায়ক মোঃ মানিক হোসেন মিয়াজি ও সদস্য সচিব মোঃ- কামাল হোসেন প্রধানীয়া, সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন সুহিলপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ- জাবের হোসেন পাটওয়ারী ও মোঃ- আহম্মেদ মেরাজ।

বিজ্ঞাপন

অন্যান্য আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সুহিলপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ- আয়ান আহম্মেদ রিয়াদ ও মোঃ-মোঃ- রবিউল পাটওয়ারী।

ওইসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ- মাহাবুব মজুমদার দিদার হোসেন মামুন, আবু সুপিয়ান প্রধানীয়া, ফয়সাল বিশিষ্ট ব্যবসায়িক, বাবু হাওলাদার বিশিষ্ট ব্যবসায়িক, জাবের বেপারী
ও রবিউল হাসান উপস্থিত ছিলেন।

সুহিলপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ব্লাড ফাউন্ডেশনের মাধ্যমে গত ৫ মাসে প্রায় ৭শ ব্যাগ ব্যাগ ব্লাড বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া গরিব দুঃখী মানুষের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা ও হসপিটালে চিকিৎসা খরচ বহন করা হয়। ইতোমধ্যে বিনামূল্যে ১৭’শ মানুষকে ব্লাডগ্রুপ নির্ণয়ের জন্য টেস্ট করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন