চাঁদপুরে স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২২ | ৪:৪০
Link Copied Successfully!

স্বামী স্বরূপানন্দের নিজ হস্তে স্থাপিত বিশ্বের প্রথম অখণ্ডমণ্ডলী ‘চাঁদপুর শ্রীরামদী অখন্ড মন্ডলী’র আয়োজনে উৎসমুখর পরিবেশে স্বামী স্বরূপানন্দের শুভ জন্মোৎসব পালন পালন করা হয়েছে।

চাঁদপুর শহরের পুরাণবাজার শ্রীরামদী অখন্ড মন্ডলী মন্দীর প্রাঙণে দেশ-বিদেশের হাজার ভক্তের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে এ উৎসবের সমাপ্তি হয়।

স্বামী স্বরূপানন্দের শুভ জন্মোৎসব উপলক্ষে দুই দিন ব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো, ২৬ ডিসেম্বর সন্ধ্যা সোমবার ৬টায় মঙ্গলঘট স্থাপন, পরে আগাম শ্রী শ্রী অখণ্ড সংগীতা পাঠ, সাড়ে ৬টায় অধিবাস দিবসের বিশেষ সমবেত উপাসনা। এতে আগাম পাঠ করেন বাংলাদেশ অখন্ড সংগঠন চাঁদপুর জেলা শাখার সভাপতি অজিত কুমার দাস, দ্বিলিপ দাস, সমির দাস, সুশান্ত দাস। মূল উপসনার অখণ্ড সংগীতা পাঠ করেন ঢাকা মহানগর অখন্ড মন্ডলীর সাবেক সফল সাধারণ সম্পাদক শ্রী হরিপদ মজুমদান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) সকাল ৮টায় পবিত্র অখন্ড সংহিতা পাঠ, সাড়ে ৮টায় স্বামী স্বরূপানন্দের শুভ জন্মদিনের বিশেষ সমবেত উপাসনা। ১০টা ১৫ মিনিটে বেদমাতা ব্রহ্মগায়ত্রী গীত (সমকণ্ঠে দ্বাদশবার), তৎপরে নামজপযজ্ঞ, ১০টা ৪৫ মিনিটে মহানাম হরিওঁ কীর্তন, বেলা ১১টায় ধর্মীয় আলোচনা সভা।

ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অখন্ড সংগঠন চাঁদপুর জেলা শাখার সভাপতি শ্রী অজিত কুমার দাস। প্রধান অতিথি ছিলেন, অযাচক আশ্রম বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এবং বাংলাদেশ অখন্ড সংগঠনের পৃষ্ঠপোষক শ্রী নির্মল ব্রহ্মচারি।

বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাস্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক পরেশ মালাকার, বাংলাদেশ অখন্ড সংগঠনের সভাপতি শ্রী অজয় কুমার দাস, বাংলাদেশ অখন্ড সংগঠন নোয়াখালী জেলা শেখার সভাপতি অরবিন্দ পাল, ঢাকা মহানগর অখন্ড মন্ডলীর সাবেক সফল সাধারণ সম্পাদক শ্রী হরিপদ মজুমদান, কেন্দ্রীয় সংগঠনের অর্থ সম্পাদক শ্রী অশোক পালসহ অন্যান্য অতিথিবর্গ।

বিজ্ঞাপন

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ অখন্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী অমূল্য রতন দেবনাথ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, শ্রীরামদি অখণ্ডমণ্ডলীর সহ-সভাপতি ভ্রাতা শ্রী মিহির রঞ্জন দাস। ধর্মীয় সভায় বক্তাগণ স্বামী স্বরূপানন্দের অখন্ড দর্শন সম্পর্কে বক্তব্য রাখেন।

দুপুর ১টা ৩০ মিনিটে মহাপ্রসাদ বিতরণ হয়। পরে সন্ধ্যা পর্যন্ত মহানাম হরিওঁ কীর্তন চলে। তৎপরে শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন