আনন্দে কাঁদলেন মেসির দুঃখ-সুখের চিরসঙ্গী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২২ | ৪:১৩
Link Copied Successfully!

সেই শৈশব থেকে পরিচয়। তখন থেকেই পরম বিশ্বস্ততায় একে অন্যের হাত ধরেছেন লিওনেল মেসি আর আন্তোনেল্লার রোকুজ্জো। মাঝে কেটেছে অনেক খারাপ সময়; এসেছে অনেক অর্জন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে তাদের সেই বন্ধন এখনও অটুট।

গতকাল বিশ্বকাপ জয়ের পর তাই মেসিকে দেখা গেল গ্যালারিতে কাউকে ডাকছেন। মাঠে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন, যাতে তারা মাঠে আসতে পারেন। মেসি ডাকছিলেন তার মা, স্ত্রী এবং সন্তানদের।

 

বিজ্ঞাপন

একে একে সবাই প্রবেশ করলেন মাঠে। মেসিকে ঘিরে শুরু হলো উদযাপন। আনন্দে কেঁদে ফেললেন মেসি, কাঁদলেন রোকুজ্জো। বহু যন্ত্রণা শেষে তাদের চোখে দেখা দিল এই আনন্দ অশ্রু। সোশ্যাল সাইটে রোকুজ্জো লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন। কীভাবে লিখতে শুরু করব বুঝতে পারছি না। মেসি তোমার জন্য আমরা গর্বিত। কখনও হাল ছাড়তে নেই- এটা শেখানোর জন্য ধন্যবাদ। শেষ পর্যন্ত লড়াই করতে হয়। অবশেষে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন। এত বছর ধরে তুমি কী কষ্ট পেয়েছ, সেটা আমি জানি। এটা পাওয়ার জন্য তুমি কী ভীষণ অপেক্ষা করছিলে জানি। এগিয়ে চলো আর্জেন্টিনা। ‘

মাত্র ৫ বছর বয়সে মেসির সঙ্গে রোকুজ্জোর পরিচয়। রোকুজ্জো হলেন মেসির বন্ধু লুকাস স্কাগ্লিয়ার বোন। ছোটবেলার বান্ধবীর সঙ্গে মেসির সম্পর্কের কথা সামনে আসে ২০০৮ সালে। তবে তখন কেউই সেটা স্বীকার করেননি।  পরের বছর এক সাক্ষাৎকারে মেসি সবাইকে তার প্রেমের খবর জানিয়ে দেন। ২০১২ সালে তাদের প্রথম সন্তান থিয়াগোর জন্ম হয়। ২০১৫ সালে জন্ম হয় মেসি এবং আন্তোনেলার দ্বিতীয় সন্তান মাতেওর। এরপর ২০১৭ সালে মেসি-রোকুজ্জো বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা