
বিশ্বকাপ জিতে কত টাকা পেল আর্জেন্টিনা
Link Copied Successfully!


যদি ভেবে থাকেন লড়াইটা ছিল শুধু ৬.১৭ কেজি ওজনের একটা ট্রফির জন্য, তাহলে আপনি ভুল। ১৮ ক্যারেট সোনার ট্রফি তো আছেই, সঙ্গে বিপুল পরিমাণ অর্থযোগও হয়েছে আর্জেন্টিনার।
লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপজেতা আর্জেন্টিনা দল পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪৪০ কোটি টাকা) একটি চেক।
কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি ২৯ দলও। ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)।






























