ফাইনাল মহারণে আর্জেন্টিনার একাদশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২২ | ২:১৪
Link Copied Successfully!

বিশ্বকাপ শিরোপা থেকে আর মাত্র এক ম্যাচ দূরে আর্জেন্টিনা। ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর সুযোগ মেসিদের সামনে। আজ ফাইনালে ফ্রান্সকে হারালেই মেসির হাত ধরে কাতারে নতুন ইতিহাস লিখবে আর্জেন্টিনা। মেসি কি পারবেন নিজের ওখো আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন সত্যি করতে? শক্তিশালী ফ্রান্সকে হারাতে হলে লিওনেল স্কালোনির গোটা দলকে জ্বলে উঠতে হবে একসঙ্গে। লুসাইল স্টেডিয়ামে আজ রাত ৯টায় শুরু হবে ফাইনাল।

গণমাধ্যমের খবর, ফাইনালের জন্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ডি মারিয়া। নিষেধাজ্ঞা থেকে মুক্ত আকুনা ও মন্টিয়েলও। লিওনেল মেসিকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সব মিলিয়ে ফ্রান্সের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা।

টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, দলের শক্তি বাড়াতে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে ডি মারিয়াকে রাখতে পারেন স্ক্যালোনি। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে একাদশ সাজাতে হবে ৪-৩-৩ ফর্মেশনে। অর্থাৎ লিওনেল মেসি, হুলিয়ান আলভারাজের সঙ্গে আক্রমণের দায়িত্বে থাকবেন ডি মারিয়া। তবে ডি মারিয়া যদি শুরুর একাদশে না ফেরেন তাহলে তাহলে আগের ৪-৪-২ ফর্মেশন নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি,  মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন