
শাহরাস্তিতে সাংসদের পক্ষে করোনায় দাফনকারী টিমকে সুরক্ষা সামগ্রী বিতরণ


জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ২৬৪- চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি)আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে শাহরাস্তি উপজেলায় (কোভিড-১৯)করোনা উপসর্গ ও করোনা সন্দেহে মৃত ব্যক্তিদের লাশ দাফনকারী টিমকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গেল সোমবার শাহরাস্তি পৌর এলাকার সোনাপুর গ্রামের কাতার প্রবাসী যুবলীগ নেতা মোঃ মাহবুব আলমের অর্থায়নে শাহরাস্তি উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন।
প্রসঙ্গত,শাহরাস্তি উপজেলায় করোনা আক্রান্ত ও করোনা সন্দেহে মৃতদের লাশ দাফনে ইসলামী আন্দোলন বাংলাদেশে এর যুব সংগঠন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা শুরু থেকেই কাজ করে আসছে।তাই তাদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই, মাস্ক ও গ্লাভস প্রদান করা হয় ।


এ সময় ইসলামী যুব আন্দোলনের পক্ষে সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন সংগঠনের শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি হাফেজ নূর মোহাম্মদ। উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের শাহরাস্তি উপজেলার সেক্রেটারী মোঃ আখতার হোসেন ও মাওঃ নোমান প্রমুখ।


























