ম্যাচ হেরে নেইমারের আবেগঘন স্ট্যাটাস

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২২ | ৪:৪৮
Link Copied Successfully!

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া।

চোটের কারণে দুই ম্যাচ খেলতে না পেরে একাদশে ফিরে দারুণ খেলেছিলেন নেইমার। শুক্রবার রাতে দুর্দান্ত এক গোলের পাশাপাশি ম্যাচজুড়ে অসাধারণ খেলা দেখান নেইমার। কিন্তু তার পরও দলকে সেমিফাইনালে তুলতে পারেননি তিনি।

তাই ম্যাচ শেষে নেইমারের কান্না দেখে কে?

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়ার কাছে পরাজয়ের পর শনিবার নেইমার তার অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে লেখেন— আমি মানসিকভাবে ধ্বংস হয়ে গেছি। এই পরাজয় আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে। ম্যাচশেষে আমি অবিরাম কান্না করেছি; প্রায় ১০ মিনিটের মতো। দুর্ভাগ্যবশত এটি আমাকে দীর্ঘ সময়ের জন্য আঘাত করেছে।

তিনি লেখেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি আমার সতীর্থদের জন্য গর্বিত। কারণ তাদের মধ্যে প্রতিশ্রুতি এবং উৎসর্গের অভাব ছিল না। দলটির এটি প্রাপ্য ছিল (জয়), আমরা এটির প্রাপ্য ছিলাম, ব্রাজিলও এটির প্রাপ্য ছিল। কিন্তু ঈশ্বর তা চাননি। মাঠের ভেতরের প্রত্যেকের ত্যাগ ও স্নেহ অনুভব করেছি।

নেইমার তার স্ট্যাটাসে আরও লেখেন, আমাদের সমর্থন দেওয়ার জন্য এবং জাতীয় দলের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমরা কাজটি করতে পারেনি। এটি দীর্ঘ, দীর্ঘ সময় আঘাত করে যাবে। ঈশ্বর, সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে সব কিছু দিয়েছেন। তাই আমার কোনো অভিযোগ নেই। শুধু আমাকে দেখার জন্য আপনাকে ধন্যবাদ, সব সম্মান এবং গৌরব সবসময় আপনার জন্য।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা