বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি!

Reporter
 স্পোর্টস ডেস্ক 
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২২ | ১:১৪
Link Copied Successfully!

বিশ্বকাপের সেমিফাইনালে এবার দেখা যাবে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, মরক্কো ও ফ্রান্সকে।

প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এবার কোয়ার্টার ফাইনালে ফেভারিট দল ব্রাজিলকে হারিয়েছে ক্রোয়েশিয়া।  প্রথম ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে ১-১ শেষ হয় খেলা। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া।

নেদারল্যান্ডসকেও একই কায়দায় হারিয়েছে আর্জেন্টিনা। ৯০ মিনিটে ২-২ ড্র হয় খেলা। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-৩ ব্যবধানে জেতেন লিওনেল মেসিরা।

বিজ্ঞাপন

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলতে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মরক্কো ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়েছে মরক্কো। ১-০ গোলে জিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিয়েছে তারা। ফ্রান্স ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়েছে ।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে নামবে মরক্কো ও ফ্রান্স।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন