৭০ ভাগ মানুষ চায় সিআর সেভেন না খেলুক!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২২ | ৩:১০
Link Copied Successfully!

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। বিশ্বকাপ খেলতে কাতারে আসার আগে থেকে বিতর্ক তার ছায়াসঙ্গী! ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার স্মৃতি সুখকর হয়নি রোনাল্ডোর।

কাতারেও ফর্মে নেই সিআর সেভেন। একটিমাত্র গোল করেছেন, তাও পেনাল্টিতে। যে পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ওই গোলেই হয়েছে অনন্য নজির।

বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ব্যাক-টু-ব্যাক পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড করেছেন তিনি। এমনকি পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোষও দলের মহাতারকাকে ৯০ মিনিট খেলাচ্ছেন না।

বিজ্ঞাপন

পর্তুগাল প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে। দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে উরুগুয়েকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। গ্রুপের শেষ ম্যাচে তারা হেরে যায়।

দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারিয়ে দেয় পর্তুগালকে। ৭ ডিসেম্বর পর্তুগাল খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। সুইসদের হারালেই রোনাল্ডোরা পৌঁছে যাবেন শেষ আটে।

তবে সুইজারল্যান্ডের বিপক্ষে রোনাল্ডো যেন প্রথম একাদশে না থাকেন! ইন্টারনেট ব্যবহারকারীদের ৭০ শতাংশ চাইছেন এমনটাই। মাত্র ৩০ শতাংশ নেটিজেনদেরই আস্থা পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের ওপর।

বিজ্ঞাপন

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা