যে কারণে সেই রেফারীকে গ্রেফতার করা হয়েছিল

Reporter
স্পোর্টস ডেস্ক:
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২২ | ২:৫৫
Link Copied Successfully!

টানা ৩৬ ম্যাচ হারের স্বাদ না নিয়ে রীতি’মতো আকাশে উড়ছিল আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের মাটিতে নামাল সৌদি আরব। ২০২২ আসরে হট ফেভা’রিট লিওনেল মেসিদের২ -১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পুচকে দলটি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটন বলে ধরা হচ্ছে একে। স্বাভাবিকভাবে আলোচনায় উঠে এসেছেন নার্ভাস আর্জেন্টিনা এবং চমকে দেয়া সৌদির ফুটবলাররা।

বিশেষ করে গোলকিপার আল-ওয়াইস। এরই মাঝে আলো কেড়েছেন রেফারি স্লাভকো ভিনসিচ। তার সিদ্ধান্তে বাতিল হয় তিনটি গোল। অফসাইডের কারণে সেসব গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

এছাড়া নানা মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি। অনেক সমালোচক বলছেন, এই ম্যাচে সৌদির পক্ষে তার সমর্থন ছিল! ইন্ডিয়ান এক্সপ্রে’সসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ইউরোপিয়া’ন দেশ স্লোভেনিয়ায় জন্ম ও বেড়ে ওঠেন ভিনসিচ। দেশটির ফুটবলে অন্যতম সেরা রেফারি হিসেবে স্বীকৃত তিনি। ২০১০ সাল থেকে ফিফা ম্যাচেরে ফারির দায়িত্ব পালন করছেন ৪২ বছর বয়সী এই ব্যক্তিত্ব।শুধু বিশ্বকাপ নয়, গত ইউরোপা লিগের ফাইনাল ম্যাচও পরিচালনা করেন ভিনসিচ। এছাড়া ২০১৬ ও ২০২১ ইউরোর বাছাইপর্বের খেলা

পরি’চালনা করেন। পথিমধ্যে হঠাৎ সংবাদের শিরোনাম হন তিনি। তবে মাঠের কোনও কীর্তিতে নয়, বাইরের ঘটনায়।২০২০ সালে বসনিয়ার বিয়েইনা শহরের একটি কেবিন থেকে ভিনসিচকে

বিজ্ঞাপন

গ্রেপ্তার করে পুলিশ। মাদক, অস্ত্র চোরাচালান ও যৌনকর্মী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় সেই কেবিনে তল্লাশি চালিয়ে ১৪ প্যাকেট কোকেন, ১০টি আগ্নেয়াস্ত্র,

৩টি বুলেট প্রুফ জ্যাকেট এবং ১০ হাজার ইউরো জব্দ করে পুলিশ। সেই সঙ্গে ৯ নারী ও ২৬ পুরুষকে উদ্ধার করা হয়।এই ঘটনায় নৌকায় তিনজনকে নিয়ে দ্রিনা নদী দিয়ে পালানোর চেষ্টা করেন ভিনসিচ।

তবে পরে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেয় পুলিশ।তদন্তে উঠে আসে, এই চক্রের সঙ্গে সরাসরি সংযোগ ছিল না ভিনসিচের। মূলত সার্বিয়ান মডেল তিয়ানা মাকসিমোভিচের

সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে তাকে গ্রে’প্তার করে পুলিশ। তিয়ানার বিরুদ্ধে মধু চক্র চালানোর অভিযোগ ছিল। পরে ভিনসিচ বলেন, পুলিশ আমাদের গ্রেপ্তার করে জিজ্ঞা’সাবাদ করেন। এতে স্পষ্ট হয়,

ওই চক্রের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ফলে আমাকে ছেড়ে দেয়। এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল।ভুল সময়, ভুল জায়গায় ছিলেন ভিনসিচ। এতে তার গায়ে কালো দাগ লেগেছিল।

ফলে তার রেফারিং ক্যারিয়ারের ইতি ঘটতে পারতো। কিন্তু সেটা হয় নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন