চাঁদপুরে আপনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২২ | ৪:৩৪
Link Copied Successfully!
‘আমরা পর নই’ এ শ্লোগানকে সামনে রেখে পথচলা সামাজিক সংগঠন আপন -এর আয়োজনে চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট করা হয়েছে।

রোববার দিনব্যাপী চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা চালানো হয়।

সকাল ৯ টায় শহরের শপথ চত্বরে সচেতনতা মূলক প্রচারণার উদ্বোধন করেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ. কে. এম মাহাবুবুর রহমান।

বিজ্ঞাপন

এরপর সকাল ১০টায় ড্যাফোডিল স্কুল এন্ড কলেজে আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিলুর রহমান জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ নুর খান।

আপনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক রোটারিয়ান ডা. রাশেদ ডাক্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব আশিক বিন রহিমের সঞ্চালনায়,  সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট কলামিস্ট রোটারিয়ান ডা. মাসুদ হাসান, চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ শাহনাজ মুক্তা প্রমুখ।

বক্তারা বলেন, অসচেতনতা এবং অসাবধানতার কারণে ডেঙ্গু প্রকট আকার ধারণ করছে। চাঁদপুরেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। চাঁদপুরে সর্বপ্রথম সামাজিক সংগঠন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় এগিয়ে এসছে। এজন্য আমরা সংগঠনটির সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, নিকট অতিথিও করোনার মহামারিতে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছিলো। আমাদের দেশেও অনেক মানুষ মারা গেছে।
সরকারের নানা উদ্যোগ এবং জনগণের সম্মিলিত সচেতনতায় আমরা যেমন করোনার মহামারিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তেমনিভাবে সবাই সচেতন হলে ডেঙ্গু মহামারিও প্রতিরোধ করা সম্ভব।

এছাড়াও চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে দিক নির্দেশনামূলক লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, আপনের সদস্য আলামিন মুন্সি, মো. আল আমিন, সাইফ, তানভীর, সিমরান, তানভীর হাসান প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ