ইঞ্জি. মমিনুল হকের জামিন মঞ্জুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২২ | ১:১৮
Link Copied Successfully!

হাজীগঞ্জে যুবদলের মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিমকে জামিন দিয়েছে আদালত।

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ এর আদালতে আসামীরা স্বেচ্ছায় উপস্থিত হলে বিচারক জামিন মঞ্জুর করেন।

গত ২৯ অক্টোবর দিনগত রাতে হাজীগঞ্জ থানার এসআই আজিজ বাদী হয়ে বিএনপি ও যুবদলের ৫শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করেন। ওই দিন বিকেলে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। ওই র‌্যালিটি টোরাগড় থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজারে এলে পূর্ব বাজারে ব্রিজের ওপর পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও ফাঁকা গুলি করে।

বিজ্ঞাপন

এই মামলায় গত ৩০ অক্টোবর ২২জনকে গ্রেফতার করে চাঁদপুর আদালতে প্রেরণ করে হাজীগঞ্জ থানা পুলিশ এবং এরপরে আরো ৩জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২৫জন আসামীই জামিন পান।

মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এর রহিম পাটওয়ারীসহ ১৮৬ জনকে এজাহার নামীয় ও ২৫০ থেকে সাড়ে ৩শ নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়।

আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট কামাল উদ্দিন, সেলিম আকবর ও ওমর ফারুক টিটু।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ