ইউপি সদস্য প্রার্থী জিসানকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১১, ২০২২ | ৫:৩০
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী মোঃ জিসান আহমেদ ও রোমান এর মধ্যে বিরোধের জের ধরে হামলা ও মামলার ঘটনায় নতুন করে মারধর ও পিটিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উত্তর তেতুঁয়া এলাকায় ইউপি সদস্য প্রার্থী রোমান এর লোকজন জিসান আহমেদ এর ওপর হামলা ও তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম এবং হত্যার চেষ্টা করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে রাতেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে জিসান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জিসান আহমেদ জানান,তিনি মেম্বার প্রার্থী হয়েছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ তার ছোটভাইকে মারধর করে। মারধরের ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেন। মামলাটি চলমান রয়েছে। বৃহস্পতিবার সেই মামলার নিয়মিত হাজিরা ছিল। ঘটনাটি ৭০হাজার টাকায় চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের কথা হয় কিন্তু চেয়ারম্যান উপস্থিত না থাকায় আর সমাধান হয়নি।
তিনি আরও বলেন, যে কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তেতুঁয়া এলাকার রায়মন মেম্বারের বাড়ীর সামনে ডেকে নিয়ে সোলায়মান, রিয়াদ, রাব্বি ও বায়জিদ হত্যার উদ্দেশ্যে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
আহতের স্বজনরা জানান, হামলাকারীরা জিসান আহমেদ এর একটি স্মার্ট ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে। মানিব্যাগে ১০-১২হাজার টাকাও ছিল। এই ঘটনায় হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে।
জিসান আহমেদ এর মা শাহিদা বেগম বলেন, সন্ত্রাসী আমার ছোট ছেলেকে মারধর করেছে। এখন আবার আমার বড় ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ