
জিতলেই সেমিফাইনালে ইংল্যান্ড


শ্রীলংকার বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। ভাগ্য এখনও ঝুলছে ইংল্যান্ডের। তাদেরকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসর থেকে বিদায় করে দিতে চায় লংকানরা।
আজ হারলেই বিদায় হয়ে যাবে ইংলিশদের। সেক্ষেত্রে বিপদ মুক্ত হবে অস্ট্রেলিয়ার। তারা নিউজিল্যান্ডের সঙ্গে সেমিতে যাবে ইংল্যান্ড।
তবে আজ শ্রীলংকার বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালে চলে যাবে ইংল্যান্ড। আর ইংল্যান্ডের জয়ে কপাল পুড়বে বিশ্বকাপের স্বাগতিক অস্ট্রেলিয়ার।


ইংল্যান্ড আজ জয় পেলে পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৭। আগে থেকেই গ্রুপ-১ এ পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেমির পথে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে রান রেটে এগিয়ে থাকার সুবাদে অস্ট্রেলিয়াকে বিদায় করে নিউজিল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে খেলবে ইংলিশরা।
এমন কঠিন সমীকরণের ম্যাচে শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলংকা। আগে ব্যাট করে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি লংকানরা। ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে সম্প্রতি এশিয়া কাপের চ্যাম্পিয়নরা।
টার্গেট তাড়া করতে নেমে জয়ের লক্ষ্যে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড।




























