আফ্রিকান বলারদের তান্ডবে বিধ্বস্ত বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২২ | ১২:১৫
Link Copied Successfully!

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলো বাংলাদেশের। কাগিসো রাবাদার করা প্রথম ওভারে সৌম্য-শান্ত জুটি তুলল ১৭ রান।

কিন্তু এরপর বাংলাদেশ দলে লাগল মড়ক।  একের পর এক ব্যাটার উইকেট বিলিয়ে দিয়ে এলেন।

২০৬ রানের লক্ষ্য তাড়ায় দ্রুত ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ঝড়ের আভাস দিয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না সৌম্য সরকার।  সৌম্য আউটের পর তার পিছু নিলেন নাজমুল হোসেন শান্ত। একই ওভারে বাংলাদেশের দুই ওপেনারের বিদায় করেছেন আনরিক নরকিয়া।

তৃতীয় ওভারে নরকিয়ার ফুল লেংথ করা প্রথম ডেলিভারিটি ক্রস ব্যাটে খেলেন সৌম্য।  টাইমিং হয়নি।  ব্যাটের কানা ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে বল।

সৌম্য ফিরেছেন ৬ বলে ১৫ রান করে।  এর দুই বলই সাজঘরের পথ ধরেন শান্ত। নরকিয়ার ১৪৮ কিমি গতির বল শান্তর স্টাম্প উড়িয়ে দিয়েছে।  ১ চারে ৯ বলে ৯ রান করেন শান্ত।

বিজ্ঞাপন

৩ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ২ উইকেটে ২৭।  লিটন দাসকে নিয়ে উইকেটে আসেন সাকিব।

জোড়া ধাক্কার পর টিকলেন না তিনিও।   নরকিয়ার তৃতীয় শিকারে পরিণত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

নরকিয়ার স্টাম্প সোজা বলটি শাফল করে লেগ সাইডে খেলতে যান সাকিব। বল আঘাত হানে প্যাডে। এলবিডব্লিউর আবেদন করে দক্ষিণ আফ্রিকা। তাতে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার।

৪ বলে ১ রান করে দলকে আরও বিপদে ফেলে বিদায় নিলেন অধিনায়ক।  ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান করে টাইগাররা।  লিটন দাসের সঙ্গী হন অলরাউন্ডার আফিফ হোসেন। কিন্তু অধিনায়কের পথ ধরলেন আফিফও।

কাগিসো রাবাদার গতিতে পরাস্ত হয়ে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

ওভারের পঞ্চম বলে বাড়তি বাউন্স ও গতির কারণে পুল করে টাইমিং করতে পারেননি আফিফ। মিড-অফে সহজ ক্যাচ নেন ওয়েইন পার্নেল। ৫ বলে ১ রান করে ফেরেন আফিফ।

খেলার এ পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ৯.৪ ওভারে ৫ উইকেটে ৬৬ রান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন