একসঙ্গে ১৫ জন জাতীয় নারী দলের ফুটবলারের পদত্যাগ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২২ | ৬:১৫
Link Copied Successfully!

জাতীয় দল থেকে একসঙ্গে পদত্যাগ করেছেন ১৫ ফুটবলার। স্পেন জাতীয় দলে ঘটল এমন ঘটনা। কোচের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন এসব তারকা খেলোয়াড়।

তাদের অভিযোগ— ভিল্দার অধীন খেলোয়াড়দের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে ব্যাঘাত ঘটছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে— কোচ ভিল্দার ট্রেনিং করানো ও তার ড্রেসিংরুম পরিচালনা করার নিয়মে মোটেও সন্তুষ্ট নন স্পেনের নারী জাতীয় দলের ১৫ ফুটবলার। কোচের বরখাস্তের দাবিতে আন্দোলনও করেন তারা। অভিযোগের বিষয়টি জানাতে স্পেন ফুটবল ফেডারেশনে একটি করে মেইল দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

কিন্তু ফুটবলারদের এমন দাবি পাত্তাই মেলেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে। কোচ ভিল্দার পক্ষ নিয়েছে সংস্থাটি। ফুটবলারদের দাবি ও অভিযোগের বিষয়ে এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ‘খেলোয়াড়দের এ দাবি মোটেও মানা সম্ভব নয়। এমন দাবি যৌক্তিক নয়। এটি ফুটবল ও খেলার মূল্যবোধের পরিপন্থী।’

ফেডারেশনের এমন বিবৃতির পর পরই গণপদত্যাগের পথ বেছে নেন মেয়েরা।

এদিকে খেলোয়াড়দের কঠোর অবস্থানেও মত পাল্টায়নি স্প্যানিশ ফেডারেশন। উল্টো পালটা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। তারা জানিয়েছে, আন্দোলনকারীদের বাদ দিয়ে প্রয়োজনে বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে নতুন জাতীয় দল গঠন করা হবে। তবু ভিল্দাই কোচ থাকছেন।

বিজ্ঞাপন

এমনটি ঘটলে অভিজ্ঞ ও তারকা ফুটবলারদের হারাবে স্পেন। কারণ আন্দোলনকারী ১৫ ফুটবলারের মধ্যে ছয়জন খেলেন বার্সেলোনায়। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবেও খেলেন তাদের কয়েকজন।

১৫ ফুটবলারের এমন দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের নারী ফুটবলার ম্যাগান রেপিওনে। ইনস্টাগ্রামে এক স্টোরিতে স্প্যানিশ ফুটবলারদের সমর্থন দেন তিনি।

তারা হলেন— ভিসেন্তে মোরাজা, প্যাট্রি গুইজারো, লেইলা, লুসিয়া গার্সিয়া, ম্যাপি লেওন, উনা ব্যাটল, লাইয়া আলেইক্সান্দারি, ক্লদিয়া পিনা, আইতানা বোনমাতি, আন্দ্রেয়া পেরেইরা, মারিওনা কালদেন্তে, স্যান্দ্রা প্যানোস, লোলা গ্যালার্ডো, নেরেয়া এইজাগুইরে ও অ্যামাইয়াস সারেইজি।

এদিকে ১৫ ফুটবলারের এমন দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের নারী ফুটবলার ম্যাগান রেপিওনে। ইনস্টাগ্রামে এক স্টোরিতে স্প্যানিশ ফুটবলারদের সমর্থন দিয়েছেন তিনি।

সব মিলিয়ে স্প্যানিশ ফুটবলে চরম উত্তেজনা চলছে।

সূত্র:যুগান্তর
Ni/N

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান