চাঁদপুরে চার ডায়াগনষ্টিক সেন্টারে সিলগালা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২২ | ৫:২৭
Link Copied Successfully!

নানা অভিযোগের প্রমাণ পাওয়ায় চাঁদপুরে চার ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করেছে সিভিল সার্জন।

বৃহস্পতিবার দুপুরে এক ভ্রাম্যমাণ অভিযানে এসব ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করা হয়।

সিলগালাকরা ডায়াগনষ্টিক সেন্টারগুলো হচ্ছে শহরের গ্রীণ ভিউ ডায়াগনষ্টিক, তাকওয়া ডায়াগনষ্টিক, মিম ডায়াগনষ্টিক এবং ফেমাস ডায়াগনষ্টিক সেন্টার।

বিজ্ঞাপন

এসব তথ্য নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, মানসম্পন্ন টেকনেশিয়ান না থাকা, লাইসেন্স নবায়ন নেই, কাগজপত্র ঠিক নেই, চরম অস্বাস্থ্যকর ও অব্যবস্থাপনা থাকাসহ নানা অভিযোগে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ওই ডায়াগনষ্টিক সেন্টারগুলো তালা মেরে সিলগালা করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সিলগালা করা ডায়াগনষ্টিক সেন্টারগুলো চাঁদপুর সদর হাসপাতালের সম্মুখে গড়ে উঠে। দীর্ঘদিনের অভিযোগ ছিলো সদর হাসপাতালের রোগীদের দালালের মাধ্যমে ঐসব ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যাওয়া হতো এবং পরীক্ষা নিরীক্ষার নামে হয়রানি ও বেশি টাকা আদায় করা হতো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২