ঢাকায় আমরা ‘৯৩ মতলব উত্তর প্রতিষ্ঠা বার্ষিকী 

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২২ | ১২:৪১
Link Copied Successfully!

আমরা ৯৩ মতলব উত্তর ( এসএসসি ব্যাচ ৯৩ ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ১৬ সেপ্টেম্বর শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলরুমে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এইচ.এম জাকির ভিক্টোরী জরুরী কাজে দেশের বাহিরে থাকায় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলা উদ্দিন সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সংগঠনের সহঃ সভাপতি প্রফেসর আহসান সরকার এবং মহিলা সম্পাদিকা হাজেরা আক্তার সাথীর যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সাইফুল ইসলাম এবং গীতা পাঠ করেন শ্যামল কুমার বাড়ৈ। উপস্থিত সকল বন্ধুরা জাতীয় সংগীত পরিবেশন করে।পরে প্রায়াত ৯৩ বন্ধুদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

উপস্থিত বন্ধুদের পরিচয়পর্বের পর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ছায়েদুল হক সিকদার মুকুল বলেছেন, ‘মতলব উত্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৯৩ সালের এসএসসি ব্যাচ-এর সকল বন্ধুদের সমন্বয়ে প্রতিষ্ঠিত আমরা ‘৯৩ মতলব উত্তর।

সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অস্বচ্ছল বন্ধুদের সহযোগীতা , তাদের ছেলে মেয়েদের পড়ালেখার খরচ বহন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যানে কাজ করে আসছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি জাকিরুল হক,সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ মাসুদ আলম, এডঃ জসিম উদ্দিন, সহঃ এটর্নি জেনারেল ডঃ নুরুননাহার নুপুর, সেলিনা কবির, মোবাশ্বের আক্তার, শ্যামল কুমার বাড়ৈ, কবির হোসেন, সরদার জনি, সোহরাব হোসেন, আলম সরকার, বাদশা হাওলাদার প্রমুখ।

বক্তারা অসহায় বন্ধুদের কল্যান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা এবং সংগঠনকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দুপুরে নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর ৯৩ ব্যাচেরই শিল্পীদের অংশগ্রহণে মনোঞ্জ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা, কৌতুক, নৃত্য, বাঁশির সুর সবকিছু মিলিয়ে এক অণ্যরকম পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষের দিকে সকল বন্ধুদের মধ্যে ক্রেস্ট এবং ৯৩ ব্যাচের লোগো সম্বলিত মগ উপহার দেওয়া হয়। সবশেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২