চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান পদে ৬ জন, সদস্য পদে ৫২ জন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২২ | ৬:৩৭
Link Copied Successfully!

জেলা পরিষের আসন্ন নির্বাচনে চাঁদপুর জেলায় চেয়ারম্যান পদে ৬জন এবং সংরক্ষিত সদস্য ১৩ ও সাধারণ সদস্য পদে ৩৯জন মোট ৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

১৫ সেপ্টেম্বর সকাল থেকে শেষ সময় পর্যন্ত চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এর নিকট চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মো. ইউসুফ গাজী, জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ মো. ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ, প্রবাসী ও ব্যবসায়ী মো. জাকির হোসাইন প্রধানিয়া ও মো. নাছির উদ্দিন।

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ইউসুফ গাজী মনোনয়নপত্র দাখিল করার সময় জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’র বড় ভাই ডাঃ জে আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীরা চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার তোফায়েল হোসেন এর নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রার্থীদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে ৮ উপজেলা, ৭ পৌরসভা এবং ৮৯ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ হাজার ২শ’ ৭৩জন।

১৫ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার। ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ। ১৭ অক্টোবর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি