জেলায় ৭৪ কেন্দ্রে অংশ নিবে ৩৭ হাজার এসএসসি-সমমান পরীক্ষার্থী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২২ | ৬:০৭
Link Copied Successfully!

চাঁদপুরে কাল ৭৪ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৩৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। চাঁদপুরসহ সারাদেশে কাল বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে । বিভিন্ন কারণে পরীক্ষার সেলেবাস ও সময় কমিয়ে আনা হয়েছে।

চলতি ২০২২ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৭ হাজার ২শ৩৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ৭৪ টি।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে তথ্য মতে এ সব পরিসংখ্যান জানা গেছে ।

বিজ্ঞাপন

চাঁদপুরের ৮ উপজেলায় ৭৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ২শ’৩৬ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ১শ ৮০ জন ও কেন্দ্র ৪৫ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ১শ’৩০ জন এবং কেন্দ্র ১৯ টি ও এসএসসি ভোকেশনাল ১০ টি কেন্দ্রে ১ হাজার ৯শ’২৬ জন।

এ গুলোর মধ্যে রয়েছে কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না,১ বা ২ এর অধিক কোনো সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এ ক্ষেত্রে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, পরীক্ষার্থীদের আসন বিন্যাস, বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা ইত্যাদি।

এদিকে আজ বুধবার ১৪ সেপ্টেম্বর স্ব স্ব কেন্দ্র সচিবের উদ্যোগে মাধ্যমিক স্কুলের সকল প্রধান শিক্ষক, পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের সমন্বয়ে এক সভা অনুস্ঠিত হয়েছে । এতে শিক্ষা অদিদপ্তর ও কুমিল্লা বোর্ডের নিদের্শিত বিধি-নিষেধ সংক্রান্ত আলোচনা করা হয়েছে বলো জানা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি