চাঁদপুরে গাঁজা-ফেনসিডিলসহ আটক ৪

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২২ | ৬:০২
Link Copied Successfully!

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ মাদককারবারীকে আটক করা হয়েছে। ১২ সেপ্টম্বর সোমবার রাতে চাঁদপুর শহরের নিশিবিল্ডিং ও মতলব পদক্ষিণে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো.এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে চাঁদপুরে মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

তারই তত্বাবধানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদশর্ক বাপন সেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গঠিত রেডিং টীম ১২ সেপ্টেম্বর রাতে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

এসময় কুমিল্লা কোতয়ালী থানার হানিফ মিয়া (৪৫) এবং একই এলাকার সজল মিয়া (২৮)কে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

একই সময়ে মতলব দক্ষিণ থানার নায়েরগাঁও ইউনিয়নের পৃথক আরেকটি অভিযান চালানো হয়। সে অভিযানে জুম্মান মিয়াজি (২৩) ও আরফান (২৮) কে আরো ৮ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিষয়ে বাপন সেন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.এমদাদুল ইসলাম মিঠুন বলেন,‘মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি