মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঢাকায় বসে নয়, রাজপথে থেকে রাজনীতি করতে হবে: তানভীর হুদা

সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২২ | ৬:৫২
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জ্বালানী তেল ও গণপরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মুল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশ কতৃক গুলি করে ছাত্র নেতা নুরে আলম, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিম ও যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা খন্দকারকান্দি দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপি ভাইস প্রেসিডেন্ট মরহুম নুরুল হুদার জৈষ্ঠ পুত্র ও বিএনপি নেতা তানভীর হুদা।

প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই। সাধারণ খেঁটেখাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেয়া এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি। তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, এখন আর ঢাকায় বসে থেকে রাজনীতি করার দিন এখন নয়, রাজপথে থেকে রাজনীতি করতে হবে। নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগাতে হবে। আগামী দিনে দলীয় আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের রাজপথে থেকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানানো হয়।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মতলব দক্ষিণ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ছেংগারচর পৌর বিএনপির নেতা আ. মান্নান লস্কর।

সমাবেশ শেষে খন্দকারকান্দি দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে আনোয়ারপুর এসে শেষ হয়। পরে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপি ভাইস প্রেসিডেন্ট মরহুম নুরুল হুদার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি