সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান- শ্রীলঙ্কা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২২ | ২:৩১
Link Copied Successfully!

এশিয়া কাপের মঞ্চে ফাইনালের আগেই হচ্ছে আরেকটি ফাইনাল। এশিয়া কাপের সুপার ফোর পর্বে এক ম্যাচ করে হাতে রেখে ফাইনাল নিশ্চিত করে ফেলে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। দুই দল সুপার ফোরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে মুখোমুখি হচ্ছে।

ফাইনালে আগেই জায়গা করে নেওয়াতে নিয়মরক্ষার এক ফাইনাল খেলতে যাচ্ছে দুটি দলই। শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে এক দল অন্য দলের শক্তিমত্তা কিংবা দুর্বলতা জানতে এই ম্যাচটি হতে পারে দুই দলের জন্য দারুণ মঞ্চ।

চলতি এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে। এরপর গ্রুপ পর্ব থেকে সুপার ফোর মিলিয়ে টানা তিন ম্যাচ জিতে ফাইনালই নিশ্চিত করে ফেলে দুই দল।

বিজ্ঞাপন

আজকের ম্যাচে জয়-পরাজয় প্রভাব ফেলবে না টুর্নামেন্টে। তবে নিজেদের আত্মবিশ্বাস চাঙা রেখে শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে দুই দলই চাইবে জয় দিয়ে সুপার ফোর পর্ব শেষ করতে।

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সবচেয়ে জমজমাট লড়াই উপহার দিয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। দুই দলের চার ম্যাচের মধ্যে তিনটির ফলাফল নির্ধারিত হয়েছে শেষ ওভারে এসে। এরমধ্যে শ্রীলঙ্কা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে।

অপরদিকে পাকিস্তানের টুর্নামেন্টে সহজ ম্যাচ খেলে হংকংয়ের বিপক্ষে। এছাড়া ভারতের বিপক্ষে দুইবার এবং আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে ইনিংসের শেষ ওভারে এসে জয়-পরাজয় দেখে দলটি। অপরদিকে শ্রীলঙ্কা বাংলাদেশ, আফগানিস্তান এবং ভারত তিন দলের বিপক্ষেই শেষ ওভারে এসে জয় পেয়ে ফাইনালে ওঠে।

বিজ্ঞাপন

সেই ধারা বজায় রাখলে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচে জমজমাট এক লড়াই দেখার আশা করতে পারে ভক্ত-সমর্থকরা। নিয়মরক্ষার এই প্রি ফাইনাল আজ (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় শুরু হবে। বাংলাদেশের টিভি চ্যানেল জিটিভি ও নাগরিক টিভিতে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

টিভিতে এশিয়া কাপের এই ম্যাচ ছাড়াও যেসব খেলা দেখা যাবে সেই তালিকা দেওয়া হলো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন