চাঁদপুরের কলেজ ছাত্রের মরদেহ ভোলার মেঘনা নদী থেকে উদ্ধার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২২ | ১:৩৭
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র মো. অহিদুর রহমান প্রান্ত (২২) এর মরদেহ ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে আগামী রোববার (১১ সেপ্টেম্বর) ডিএন টেস্টের পর শতভাগ নিশ্চিত হয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

প্রান্ত চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার বাসিন্দা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলওয়ে শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ এর সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান (অবসরপ্রাপ্ত টিটিই) এর ছেলে। তবে প্রান্ত তার মায়ের মৃত্যুর পর বড় স্টেশন রেলওয়ে ক্লাবের পিছনে তার পিতার পূর্ব বসবাসকৃত বাসায় থাকতেন।

অহিদুর রহমান প্রান্ত নিখোঁজ হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর তার পিতা মো. মাহবুবু রহমান চাঁদপুর মডেল থানায় নিখোঁজ ডায়েরী করেন। ডায়েরীতে উল্লেখ করা হয়-গত ২ সেপ্টেম্বর বেলা সোয়া দুইটার দিকে কাউকে কোন কিছু না জানিয়ে প্রান্ত কোথাও চলে যায়। সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে, প্রান্তের পরিবার সোমবার রাতে অনলাইনের বিভিন্ন মাধ্যমে জানতে পারে ভোলা জেলার তজুমদ্দিন থানায় মেঘনা থেকে কোস্টগার্ড একজনের মরদেহ উদ্ধার করেছেন। উদ্ধারকৃত মরদেহ প্রান্তের ভেবে মঙ্গলবার সেখানে ছুটে যান তার বাবা মাহবুবুর রহমান ও তার বড় ভাই মো. জনি। সেখানে ওই মরদেহের পরনে থাকা পাজামা, পাঞ্জাবি ও হাতে থাকা ঘড়ি তার ছেলে বলে দাবী করেন পিতা মাহবুবুর রহমান। কিন্তু সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ তাদেরকে বলেন, যেহেতু মাথার চুল পড়েগেছে এবং চেহারা বিকৃত এ জন্য পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। ডিএনএ টেস্টের রেজাল্ট পাওয়াগেলে মরদেহ হস্তান্তর করা যাবে।

অহিদুর রহমান এর জেঠাত ভাই নওরোজ ফারহান জিকু জানান, কোস্টগার্ড ওই মরদেহ উদ্ধারের পর শনাক্ত হলেও হস্তান্তর করেনি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থার মাধ্যমে দাফন করা হয়েছে এবং ওই মরদেহের ময়না তদন্ত করা হয়। জিকু আরো জানায়, নিখোঁজ প্রান্ত চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি