দুই গোডাউন থেকে ১২৭ বস্তা অবৈধ পলিথিন জব্দ

হোসেন বেপারী
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২২ | ৬:৪৬
Link Copied Successfully!

অবৈধ পলিথিনের ওপর অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ বাজারের দুই গোডাউন থেকে ১২৭ বস্তা পলিথিন জব্দ করেছে প্রশাসন।

২০০১ সালে অবৈধ ঘোষণা করা হয় পলিথিন। তবে ২১ বছর পেরিয়ে গেলেও এখনও হরহামেশাই চলছে এই অবৈধ পলিথিনের ক্রয়-বিক্রয়।

বৃহস্পতিবার বিকেলে অবৈধ পলিথিনের ওপর অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজির।

বিজ্ঞাপন

অভিযানে হাজীগঞ্জ হকার্স মার্কেটের নিলয় প্যাকেজিং হাউজের তিনটি প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ১১ বস্তা অবৈধ পলিথিন জব্দ করে দোকানের মালিক মোঃ পারভেজকে ১০ হাজার টাকা জরিমানা ও হকার্স মার্কেটের মাছ বাজার সংলগ্ন মো. নয়নের অবৈধ পলিথিনের গোডাউন থেকে ১১৬ বস্তা পলিথিন জব্দ করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অবৈধ পলিথিনের বাজারে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।

অভিযানে ওই সময় চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান, হাজীগঞ্জ থানার এসআই মেসবাহুল আলম চৌধুরী ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি