উঠতলী ব্রীজ

সেতুনির্মাণ কাজের নৈশ্য প্রহরীর রহস্যজনক মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২২ | ৮:৪৫
Link Copied Successfully!
মৃত হারুনুর রশিদ -- পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ-ফরিদগঞ্জ এলাকার উটতলী খেয়াঘাট সেতু নির্মাণ কাজে নিয়োজিত নৈশ্যপ্রহরী হারুনুর রশিদ (৫০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নৈশ্যপ্রহরী হারুনুর রশিদ হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড টোরাগড় মিস্ত্রি বাড়ীর মৃত আলী আহম্মদের ছেলে।

নিহতের পরিবারের স্বজনদের দাবি, হারুনুর রশিদ উটতলী খেয়াঘাটের সেতুর নতুন মালামালের জন্য গত সপ্তাহে নৈশ্যপ্রহরীর কাজটি নেয়। শনিবার বিকাল বেলায় সে খাওয়া শেষে বাড়ী থেকে বের হয়ে ঘাটে যায়। তারপর মৃত্যুর খবর আসে। তার মাথায় আঘাতের চিহৃ দেখতে পান। কিন্তু সেতু ঠিকাদারের কর্মকর্তা বলছেন ঘুরে পড়ে মাটিতে পড়ার সময় শার্টারের আঘাত পেয়েছেন হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

এদিকে উটতলী খেয়াঘাটে কিছুদিন আগে সেতুর কাজে ব্যবহৃত যন্ত্রের ২টা বেটারি ও প্রায় ৩০ লিটার তেল চুরি হয়। চুরি হওয়ার ঘটনা নিয়ে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তদের মাঝে রহস্য ঘিরে আছে বলে দাবী স্থানীয় বাসিন্দাদের।

উটতলী খেয়াঘাটের নির্মানাধীন সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আউয়াল হোসেন বলেন, হারুনুর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বলেন, হাসপাতাল থেকে লাশ থানায় নেয়া হয়। পরিবার থেকে কোন লিখিত অভিযোগ হয়নি। তারপরেও রোববার মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা