
হাজীগঞ্জের নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থেকে পুলিশ


চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের তিন দিন পর জানা গেজে সৎ মা শিশু আহম্মেদ( ৩) কে হত্যা করে মটিতে পুতে রেখেছে।
সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার ওসি( তদন্ত) ইব্রাহীম খলিল । সৎ মা কহিনুর তার বাবার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামে শিশু আহম্মেদকে নিয়ে হত্যা করে মাটিতে পুতে রাখে। সোমবার বিকালে বাবার বাড়ির ঘরের ভিতর খাটের নীচে পুতে রাখা ওই শিশুকে উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সৎ মা কহিনুর জানান, তাকে প্রথমে লাথি মেরে আহত করে। পরে তারমৃত্যু হলে মাটিতে পুতে পেলে। সে তার সাথে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
শিশু আহম্মেদ হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়চৌঁ ছৈয়াল বাড়ির হাফেজ মো. শাহমিরানের ছেলে। বর্তমানে তারা ভাড়া বাসায় থাকেন ওই এলাকার সিদ্দিক হাজী বাড়িতে।


জানাযায়, শনিবার বিকাল থেকে শিশু আহম্মেদকে খুঁজে না পেয়ে রোববার সকালে পাশের পুকুরের পানিতে ডুবেছে এমন সন্দেহ করেছে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস। পরে চাঁদপুর ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা আধাঘন্টা চেষ্টা চালিয়ে নিশ্চিত করেন শিশু আহম্মেদ পানিতে ডুবে নাই ।
খবর শুনে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ মাসুদ । তিনি জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ডায়রি হয়েছে। শিশুটি উদ্ধারে সকল পক্রিয়া অব্যাহত রয়েছে।
এদিকে সোমবার সকালে শিশু আহমেদের বাবা শাহ মিরান হাজীগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ সকালে শিশু আহম্মেদের সৎ মা কহিনূর বেগম, কহিনুরের মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে সৎ মা সে শিশু আহম্মেদকে হত্যা করে তার বাবার বাড়িতে মাটিতে পুতে রাখে বলে শিকার করে।
পরে পুলিশ সৎ মা কহিনুরকে তার বাবার বাড়ি রামগঞ্জের দরবেশপুর উত্তর ইউনিয়নের দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এসময পুলিশ সৎ মা কহিনূরকে আটক করে থানায় নিয়ে যায়।
হাজীগঞ্জ থানার ওসি( তদন্ত) ইব্রাহিম খলিল জানান, সৎ মা কহিনুরকে রামগঞ্জ থানায হস্তান্তরের পর লাশ উদ্ধার করে সৎ মা কহিনুরকে আটক করা হয়। রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হবে। মাকে আটক করা হয়েছে। কিন্তু হত্যার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা এখনি বলা যাচ্ছেনা।
H/N








