হাজীগঞ্জে নিখোঁজ শিশুকে হত্যা পর মাটিতে পুতে রাখেন সৎ মা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৯, ২০২২ | ৪:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের তিন দিন পর জানা গেজে সৎ মা কহিনুর শিশু আহম্মেদ( ৩) কে হত্যা করে মটিতে পুতে রেখেছে। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার ওসি( তদন্ত) ইব্রাহীম খলিল । সৎ মা কহিনুর তার বাবার বাড়ি রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামে শিশু আহম্মেদকে নিয়ে হত্যা করে মাটিতে পুতে রাখে।

শিশু আহম্মেদ হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়চৌঁ ছৈয়াল বাড়ির হাফেজ মো. শাহমিরানের ছেলে। বর্তমানে তারা ভাড়া বাসায় থাকেন ওই এলাকার সিদ্দিক হাজী বাড়িতে।

সরজমিনে গিয়ে জানাযায়, শনিবার বিকাল থেকে শিশু আহম্মেদকে খুঁজে না পেয়ে রোববার সকালে পাশের পুকুরের পানিতে ডুবেছে এমন সন্দেহ করেছে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস। পরে চাঁদপুর ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা আধাঘন্টা চেষ্টা চালিয়ে নিশ্চিত করেন শিশু আহম্মেদ পানিতে ডুবে নাই ।

বিজ্ঞাপন

খবর শুনে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ মাসুদ । তিনি জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ডায়রি হয়েছে। শিশুটি উদ্ধারে সকল পক্রিয়া অব্যাহত রয়েছে।
এদিকে সোমবার সকালে শিশু আহমেদের বাবা শাহ মিরান হাজীগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ সকালে শিশু আহম্মেদের সৎ মা কহিনূর বেগম, কহিনুরের মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে সৎ মা সে শিশু আহম্মেদকে হত্যা করে তার বাবার বাড়িতে মাটিতে পুতে রাখে বলে শিকার করে।

পরে পুলিশ সৎ মা কহিনুরকে তার বাবার বাড়ি রামগঞ্জের দরবেশপুর উত্তর ইউনিয়নের দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়িতে নিয়ে যায়।

হাজীগঞ্জ থানার ওসি( তদন্ত) ইব্রাহিম খলিল জানান, সৎ মা কহিনুরকে রামগঞ্জ থানায হস্তান্তর করা হচ্ছে। লাশ উদ্ধার উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সোমবার বিকাল ৪ টায় লাশ উদ্ধার করেনি রামগঞ্জ থানা পুলিশ। তবে ঘটনাস্থল থেকে পপুলারের প্রতিনিধি হোসেন বেপারি ও হাছান আহম্মেদ জানান, ওই ঘরটিতে তালা ঝুলছে। সবাই পুলিশ যাবার অপেক্ষায় আছে।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি