চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে ৩৭,০০০ টাকা জরিমানা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৮, ২০২২ | ৪:৪৬
Link Copied Successfully!

চাঁদপুর সদর হাসপাতালের ক্যান্টিনে ভোক্তা অধিদপ্তর এর অভিযান এবং সর্বমোট ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ৩৭,০০০ টাকা করা হয়।

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে সুযোগ্য জেলা প্রশাসক চাঁদপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে সদর উপজেলায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

সদরের ৫নং ঘাট, স্ট্যান্ডরোড এলাকায় সারের দোকানে সরকারি নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন বিষয়টি যাচাই করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় মেসার্স মান্নান ব্যাপারীকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিচে দত্ত ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৫০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এরপর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ক্যান্টিনে তদারকি করা হয়। তদারকিকালে এটি প্রতীয়মান হয় যে, উক্ত প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়া করে, খাবার নিম্নমানের এবং পরিমানে কম দেয়ার কারনে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে সদর হাসপাতাল ক্যান্টিনের মালিককে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৩৭,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এবং ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয় ।

বিজ্ঞাপন

বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি চৌকশ টিম। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি