
সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামাল মল্লিকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
রবিবার সকালে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের মান্দারতলী গ্রামে কামাল মল্লিকের বাড়িতে এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কামাল হোসেন মল্লিক ও রংমালা বেগম।
সংবাদ সম্মেলনে কামাল মল্লিক বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তারা মিথ্যা মামলা ও মিথ্যা অভিযোগ দিয়ে বারবার হয়রানি করে। দক্ষিণ মান্দারতলীতে একটি রাস্তা সংসকারের সময় বেকু ব্যাবহার করে মানুষের গাছগাছালী নষ্ট করে ফেলেছে। এতে ঐ এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাদের ভয়ে কেউ কথা বলেনা।


গত ১৭ আগষ্ট গভীর রাতে হয়তো কোন নারী সংক্রান্ত বিষয়ে কুদ্দুসকে কে বা কাহারা মেরেছে তা আমি জানিনা। অথচ কুদ্দুস আমাকে বিবাধী করে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। সাংবাদ মাধ্যমে ভূল তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই।
ওই সময় তিনি জানান, মান্দারতলী গ্রামের বিল্লাল, মামুন, জাকির, আরিফ,মিন্টু , বাবর আলী, আবুল কালাম,মোছলেমসহ অর্ধ শতাদিক লোক কুদ্দুসের দ্বারা লাঞ্চিত হয়েছে। তাদের অত্যাচার থেকে বাচতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।








