২০১৮ সালের মতো ২০২৪ সালের নির্বাচন হবে না: আলহাজ্ব ইমাম হাজী

হোসেন বেপারী
আপডেটঃ আগস্ট ২৪, ২০২২ | ১০:০০
Link Copied Successfully!

জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে প্রতিবাদ সভা করেছে হাজীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠন।

সোমবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়ন বি.এন.পি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের রায়চৌঁ বাজারে এই প্রতিবাদ সভা করা হয়।

প্রতিবাদ সভায় ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠুর সঞ্চালনায় বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাজী।

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, ২০১৮ সালে যেই ভাবে নির্বাচন হয়েছে ২৪ সালে এইভাবে নির্বাচন হবেনা।

অনুষ্ঠানে ওই সময় বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ্, উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে প্রতিবাদ মিছিল করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওই সময় ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর জব্বার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়াজি, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল হাসান, উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক ফয়সাল হোসাইন, সদস্য জুয়েল রানা তালুকদার, যুগ্ম আহ্ববায়ক জাহিদুল ইসলাম সাব্বির, কবির হোসেন রাজু ৬নং বড়কুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন মুন্সী, সিনিয়র সহ সভাপতি শামীম হোসেন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সহ সভাপতি, আমির হোসেন, যুগ্ম সম্পাদক আল মামুন শাওন, নুরে আলম মিঠন, সহ সাধারন সম্পাদক আল আমিনসহ উপজেলা, সদর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি