হাজীগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শোক দিবস পালন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৯, ২০২২ | ৪:২১
Link Copied Successfully!

হাজীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের হাজীগঞ্জ শাখার উদ্যোগে শুক্রবার সকালে আলীগঞ্জ পিটিআইয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও বাদ জুমআ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহা-পরিচালক (ডিজি) প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং গন্ধব্যর্পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলাল, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মিঠুন ভদ্র, জেলা তাঁতীলীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ মোখলেছুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জনাব নূর মোহাম্মদ।

বিজ্ঞাপন

এছাড়া ও উপস্থিত ছিলেন মালিগাঁও উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন সভাপতি জনাব কাউছার, শাহরাস্তি পৌর আওয়ামীলীগ নেতা মাহবুব চৌধুরী, শাহরাস্তি উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি জনাব মকুব চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা জসিম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জনাব ইস্কান্দার মিয়া, উপ সম্পাদক সুমন দর্জি, তানজীল, জেলা ছাত্রলীগের সদস্য সুমন মিয়াজী, নিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন মীর, নেছার পাটওয়ারী যুবলীগ নেতা মামুন ছাত্রলীগ নেতা পলাশ সহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পৌর ছাত্রলীগের সহ সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য জনাব সোহেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব আলহাজ্ব আনোয়ার হোসেন বতু।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি