চাঁদপুরে অস্ত্রসহ নৌ পথের পাঁচ ডাকাত গ্রেফতার

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২২ | ১২:৩৫
Link Copied Successfully!

পদ্মা নদীতে স্পীডবোট যোগে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ পাঁচ নৌ ডাকাতকে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ। ওই সময় আটককৃতদের কাছ থেকে ১টি স্পীডবোট, ২টি দেশীয় তৈরী পাইপগান, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও ৮টি রামদা জব্দ করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক পৃৃথক অভিযান চালিয়ে পদ্মা নদীর মুন্সিগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করেন নৌ পুলিশ।

আটককৃতরা হলেন, মোঃ আক্তার হোসেন (৩০), মোঃ ইকবাল মুন্সি ওরফে সুমন (২৮), মোঃ আবুল বাশার (২২), মোঃ শাকিল দেওয়ান (২১), মোঃ ইয়ামিন (১৯)। আটককৃতদের সবাই মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

বিজ্ঞাপন

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর অঞ্চলের আওতাধীন নৌ পুলিশের একটি আভিযানিক দল পদ্মা নদীতে নৌ টহল দিচ্ছিল। দুর্ধর্ষ নৌ ডাকাত স্পীডবোট যোগে বিভিন্ন নৌ-যানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

বিষয়টি অবগত হলে নৌ পুলিশের কন্ট্রোল রুমকে অবহিত ও আশে পাশের পুলিশ ইউনিটকে সতর্ক করা হয়। পরবর্তীতে নৌ পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছলে স্পীডবোটে থাকা ১২/১৩ জন নৌ ডাকাতকে দেখতে পায়। তাৎক্ষণিক স্পীডবোটে থাকা নৌ ডাকাতদের ধরার জন্য ধাওয়া করেন।

পুলিশের ধাওয়া খেয়ে নৌ ডাকাত দল স্পীডবোট হতে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। নৌ পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড শটগান হতে ফাঁকা ফায়ার করেন।

বিজ্ঞাপন

এক পর্যায়ে ডাকাত দল মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গাঁওদিয়া বাজার সংলগ্ন নদীর পাড়ে ডাকাতির কাজে ব্যবহৃত স্পীডবোটটি রেখে লাফিয়ে তীরে নেমে এবং দৌড়িয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে আত্মগোপন করে। তাৎক্ষণিক মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্সসহ বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যগণ অভিযানে অংশ নেয়। মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়িসহ আভিযানিক দল পদ্মা নদীর তীরবর্তী পাটক্ষেতে তল্লাশি করে সন্ধ্যা ৬ টায় ডাকাতকে গ্রেফতার করেন।

আটককৃত ডাকাতদের ব্যবহৃত স্পীড বোট তল্লাশি করে ২০টি মোবাইল, ৮টি দেশীয় রামদা,
১টি দা, ১টি ক্রুড্রাইডার, ১টি শাবল, ৫টি তেলের খালি ড্রাম ও ১০ লিটার পেট্রোল প্রাপ্ত হয়ে জব্দ করা হয়।

অভিযানে বিভিন্ন পয়েন্টর নেতৃত্ব দেন, চাঁদপুর অঞ্চলের নও পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন শিকদার, এস আই জহিরুল হক, এএসআই মোঃ শহিদুল ইসলাম, কনস্টেবল আবুল বাশার, রেজাউল ইসলাম, মেজবাহ উদ্দিন এএসএম ইসরাফিল হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২