রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের দাবীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১১, ২০২২ | ৪:৩৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের দাবীতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অভিভাক ও এলাকাবাসীর উপস্থিতিতে শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। ওইসময় শিক্ষার্থীরা বর্জন করেন ক্লাস।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,এডহক কমিটি বিদ্যালয় পরিচালনা করে আসছেন। শিক্ষার্থী-অভিভাবকরা নতুন কমিটি করতে নির্বাচনের দাবী করলে বিভিন্ন তালবাহানা শুরু করে এডহক কমিটি। সুস্থ নির্বাচনের মাধ্যমে একজন সভাপতি ও কমিটি করে সুন্দরভাবে ক্লাস করতে চান শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

জানতে চাইলে বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মঞ্জুর আলম মুন্সী জানান, বর্তমান সভাপতি মুন্সী মোহাম্মদ মনির এর নেতৃত্বে রেজুলেশন খাতা থেকে যে কাগজটা ছিঁড়ে ফেলেছে সেখানে ২৮ তারিখে মিটিং বানচাল করে পুনরায় ১ তারিখ ঘোষণা করে কমিটির দায়িত্ব বুঝিয়ে দিলেন। এখন বলছে নির্বাচন হবে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার জানান, সভাপতির নির্দেশ রেজুলেশন খাতা থেকে কাগজটি ছিড়ে ফেলা হয়েছে। আমি চাই যে আসবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আসবে।

বর্তমান সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের কাছে নোটিশ ও রেজুলেশনের কাগজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা। এসব করে আমার ব্যক্তিত্ব ও রাজনৈতিক মান সম্মান ক্ষুন্ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় নিয়ে এলাকাবাসীর বিভিন্ন দাবী এবার শিক্ষার্থীদের ক্লাস বর্জন। অথচ এদিকে শিক্ষামন্ত্রনালয়ের এক প্রঙ্গাপনে বলা হয়েছে তুলে নেওয়া হবে ম্যানেজিং কমিটি। শিক্ষা প্রতিষ্ঠান তদারকির দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২