দুই মাস পর গম আমদানি শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১, ২০২২ | ১০:৪৪
Link Copied Successfully!

দুই মাস বন্ধ থাকার পর ফের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে।

সোমবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দর থেকে ৪৫টি ট্রাকে ১ হাজার মেট্রিক টন গমের প্রথম চালান আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে।

শুল্কমুক্ত সুবিধায় আমদানিকারক প্রতিষ্ঠান প্রতি মেট্রিক টন গম ৩৫৫ ইউএস ডলার মূল্য দিয়ে ভারত থেকে কিনেছে; যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি গমের মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫৯ পয়সা।

বিজ্ঞাপন

আমদানি করা গম কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন যুগান্তরকে বলেন, তার প্রতিষ্ঠান আমদানি করা গম কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে।

তিনি বলেন, দীর্ঘ দুই মাস বন্ধের পর পূর্ব-উত্তর রাজ্যগুলোর সঙ্গে ত্রিপুরা রাজ্যের যোগাযোগ স্বাভাবিক হওয়ায় আবার ভারত থেকে ২৫০০ মেট্রিক টনের একটি গমের চালান আগরতলা বন্দর হয়ে আখাউড়া স্থলবন্দরে পৌঁছবে। এরই মধ্যে সোমবার বিকাল পর্যন্ত ৪৫টি ভারতীয় ট্রাকে এক হাজার মেট্রিক টন গম আখাউড়া বন্দরে এসে পৌঁছায়। বাকি গম ক্রমান্বয়ে এসে পৌঁছবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা