চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নার্সারি প্রশিক্ষণ সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৭, ২০২২ | ১:০১
Link Copied Successfully!
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নার্সারি প্রশিক্ষণ সম্পন্ন -- পপুলার বিডিনিউজ

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২৫ জন নারী উদ্যোগক্তাদের নিয়ে নার্সারি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার চাঁদপুর ওয়াইডব্লিউসিএ ক্লাসরুমে আয়োজিত সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

তিনি বক্তব্যে বলেন, যেকোনো কাজের ক্ষেত্রে ট্রেনিং কিংবা এই ধরনের প্রশিক্ষণ খুবই প্রয়োজন। এতে কাজে আগ্রহী ব্যক্তির দক্ষতা বৃদ্ধি পায়। বর্তমান সময়ে উদ্যোক্তাদের কাছে এসব আয়োজনের যথেষ্ট চাহিদা এবং আগ্রহ রয়েছে।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুনিরা আক্তারের সভাপতিত্বে এবং চাঁদপুর ওয়াইডব্লিউসিএ -এর প্রেসিডেন্ট খুকি চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুরানবাজার ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ফেরদৌসি বেগম, পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মন, সহ-সভাপতি জেসমিন নাসরিন, সদস্য নাজমা আলম, সিনিয়র প্রশিক্ষক মাকসুদা নাসরিন।

বিজ্ঞাপন

প্রশিক্ষনার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন আলোকিত নারী সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আমেনা বারী মৌসুমি, নারী উদ্যোগতা জেনমিন আক্তার, নূরজাহান রুমা, রাহিমা আক্তার, তাপসী সরকার প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।সবশেষে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জোর পুকুর পাড়ে ২০টি ফলজ ও বনজ গাছ লাগানো হয়। বৃক্ষরোপণ করেন পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে