প্রবাসী স্বামীর তালাকপত্র পেয়ে বসতঘর ভাংচুর ও মালামাল নিয়ে গেলো স্ত্রী

তোফায়েল আহম্মেদ
তোফায়েল আহমেদ চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২২ | ৯:৪৯
Link Copied Successfully!
বসতঘর ভাংচুর ও মালামাল নিয়ে গেলো স্ত্রী -- পপুলার বিডিনিউজ

সাত বছর ধরে সৌদি প্রবাসী মুক্তার হোসেন। ২০১৪ সালে ১ম স্ত্রী মারা যান। তারপর দেশে এসে করেন দ্বিতীয় বিয়ে। প্রবাসে যাওয়ার পর থেকে স্ত্রীর কার্যকলাপে বিরক্ত হয়ে গেল মঙ্গলবার তালাকনামা পাঠায় স্বামী। সেই তালাকানামায় স্বাক্ষর না করে ক্ষোভে স্বামীর বসতঘর ভাংচুর ও মালামাল নিয়ে গেলো স্ত্রী রাইয়ানা আক্তার রেখা।

চাঞ্চল্যকর ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামে। এ ঘটনায় প্রবাসী স্বামী মুক্তার হোসেনের বোন শাহিন আক্তার বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তুলে ধরা হয়, রেখা ভাবি বসতঘরের ভাংচুর করে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে। গত বুধবার সন্ধ্যায় ভাংচুর শেষে মালামাল নিয়ে বাবার বাড়ী চলে গেছে। টিভি, ফ্রিজ, খাট, সিলিং ফ্যান, পানির মোটর ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল রাতের আঁধারের নিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্ত্রী রাইয়ানা আক্তার রেখার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তার বাবার বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের দিগছাইল বেপারী বাড়ীতে। পুপলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা