হাজীগঞ্জের নাটেহরা গ্রামের ঘটনা

দুই কন্যা সন্তান বিক্রি করে বিদ্যুৎ বিল ও ঋণ দিলেন বাবা

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৯, ২০২২ | ২:২৮
Link Copied Successfully!
দুই কন্যা সন্তানের মা-বাবা -- পপুলার বিডিনিউজ

দেড় বছরের ছোট সন্তান রিয়াকে বিক্রি করে দিলেন বিদ্যুৎ বিল। তিন বছরের ইভাকে বিক্রি করে দিলেন ঋণ। দুই কন্যাকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকায় বিক্রি করেন বাবা। দুই সন্তানকে বিক্রি করেন চার/পাঁচ মাস আগেপরে। ওইসময় চট্টগ্রামে গার্মেন্টেসের চাকরীতে ছিলেন দুই কন্যার মা জান্নাত বেগম। দুই সন্তানের কোন ছবি বা কাগজপত্রের চিহ্ন পর্যন্ত রাখেনি বাবা এমরান হোসেন।

ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামে। ওই গ্রামের মিজি বাড়ীর বিস্কুট বেকারী ব্যবসায়ী এমরান হোসেন দুই বিয়ে করেন। সে দ্বিতীয় স্ত্রীকে চট্টগ্রামে গার্মেন্টেসে চাকরীর জন্য পাঠিয়ে কৌশলে সন্তানদের বিক্রি করে দেন। তবে এখন সন্তানদের ফেরত চান এই এমরান হোসেন।

দ্বিতীয় স্ত্রী জান্নাত বেগম কান্না জড়িত কন্ঠে পপুলার বিডিনিউজকে জানান, স্বামী এমরান হোসেন তার প্রথম স্ত্রী ইয়াছমিনের কাছে দুই মেয়েকে নিয়ে রাখে। ওইস্থান থেকে কৌশলে মেয়েদের বিক্রি করে দেয়। গত দেড় বছর ধরে বিভিন্ন অযুহাত দিয়ে সন্তানদের ফিরে আনবে বলে সময় পার করে আসছে স্বামী। তার সন্তানদের ফিরত চান জান্নাত বেগম।

বিজ্ঞাপন

জানতে চাইলে এমরান হোসেন বলেন, ছোট মেয়ে রিয়াকে ফরিদগঞ্জ উপজেলার কলাবাগানে বিক্রি করেন। এই বিক্রিতে সহযোগিতা করেন প্রত্যাপপুরের পল্লী চিকিৎসক আমেনা বেগম। আর ইভাকে বিক্রি করা হয় চাঁদপুর সদর উপজেলার মহামায়া পাকিস্তান বাজার এলাকায়। তাকে বিক্রিতে সহযোগিতা করেন নাটেহরা গ্রামের কামরুল ইসলাম। তার বোনের আত্মীয়রা ওই সন্তানকে নিয়েছেন।

প্রথম স্ত্রী ইয়াছমিন বলেন, দুই কন্যাকে বিক্রি করেছে জেনেছেন। কিন্তু কোথায় বিক্রি করা হয়েছে তা জানেন না।

রিয়া ও ইভা দুই বোন। তাদের মা জানে না তারা এখন কোথায়। সন্তান জন্ম দেয়ার পর কিছুদিন লালন পালন করলেও তাদের একটি ছবি বা কোন স্মৃতিও নেই। হয়তো তারা যেখানে বিক্রি হয়েছেন, সেখানে ভালো আছেন। অথচ তাদের জন্মধারণী মা কে ? তা জানার সৌভাগ্য হলো না। বাবার অভাবের অর্থের যোগানদাতা হয়েছে কিন্তু বন্ধন ছিন্ন করে?

বিজ্ঞাপন

রিয়া ও ইভা কি ফিরবে তাদের মা জান্নাতের কোলে ? সে প্রশ্ন এলাকাবাসীর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা