চাঁদপুরে প্রসব পরবর্তী পরিবার-পরিকল্পনা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩, ২০২২ | ৮:১৩
Link Copied Successfully!

চাঁদপুরে ফার্মেসী মালিক ও ফার্মাসিস্টগণদের সমন্বয়ে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই রোববার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের (২য় তলায়) এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা অধিপদপ্তরের উদ্যোগে এবং জাপাইগো (Jhpiego) -এর অর্থিক ও কারিগরি সহায়তায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ইলিয়াছ।

তিনি বলেন, প্রসব পরবর্তী সচেতন না হলে একজন মা ৮/৯ মাসের মধ্যে ফের গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। আর অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের জন্য মা এবং নবজাতক শিশুর মৃত্যুর ঝুঁকি যেমন থাকে, তেমনি একসাথে দু’জন শিশুকে লালনপালন করতে গিয়ে ওই মাকেও বেগ পোহাতে হয়। তাই এই বিষয়টি আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। গর্ভপাত পরবর্তী পরিবার পরিকল্পনা এবং সাধারণ পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হলে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এতে করে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ এবং মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসেও সহায়ক হবে।

বিজ্ঞাপন

এছাড়াও চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক, একেএম আমিনুল ইসলাম; সহকারী পরিচালক (এফপিসিএস-কিউআইটি); চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক, ডা. সাজেদা বেগম পলিন; জুনিয়র কনসালটেন্ট, ডা. তাবেন্দা আক্তার; এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভিরুল ইসলাম।

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিষয়ে চাঁদপুর জেলার তথ্য উপস্থাপন এবং জাপাইগোর কার্যক্রম সম্বন্ধে আলোচনা করেন জেলা ম্যানেজার রজতাংশু সাহা। জাপাইগো, ঢাকা অফিসের এম এন্ড ই অফিসার, মোঃ সাইয়াদুর রহমান আজকের অরিয়েন্টেশন কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাপাইগোর টেকনিক্যাল অফিসার ডা. মো. আরমান চৌধুরী।

এসময় চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ এবং জাপাইগো’র প্রতিনিধি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত