
পাঁচজনকে জরিমানা
খোলা ট্রাকে বালি রাখায় ১০হাজার টাকা জরিমানা
Link Copied Successfully!


খোলা ট্রাকে করে বালি সরবরাহের সময় পাঁচ ট্রাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ছুটির দিনে উপজেলা ঘুরে দেখতে বেরিয়ে খোলা ট্রাকে বালি পরিবহনের দৃশ্যটি দেখে ভ্রাম্যমান আদালতে পাঁচটি ট্রাককে ১০ হাজার টাকা জরিমানা করেছে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীর।
ওই সময় তিনি জানান, খোলা ট্রাকে বালি পরিহনের অসংখ্য অভিযোগ আগেও পেয়েছি। দুপাশের বালি উড়ে যাচ্ছে রাস্তায়, পথচারীদের চোখে মুখে ; তবু কোন বিকার নেই দূরন্ত বেপরোয়া গতিতে ছুটে চলছে ট্রাকচালকেরা।


আজ নিজে দেখলাম এবং প্রথমবারের মত ও আর্থিক অবস্থা বিবেচনায় মূলত সচেতনতাই উদ্দেশ্য পাঁচটি ট্রাককে ১০ টাকা জরিমানা করা হয়েছে।
খালি ট্রাকে বালি পরিবহনের এই অভিযান আগামীতে আরো কঠোর করা হবে বলেও জানান তিনি।


























