মাদকদ্রব্যের অপব্যবহার ও অ‌বৈধ পাচার‌বিরোধী আন্তর্জা‌তিক দিবস

মাদকের কারণে সমাজের ৮৫ ভাগ অপরাধ সংঘঠিত হয়

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ জুন ২৬, ২০২২ | ১:১০
Link Copied Successfully!
মাদকদ্রব্যের অপব্যবহার ও অ‌বৈধ পাচার‌বিরোধী আন্তর্জা‌তিক দিবসে আলোচনা সভা -- পপুলার বিডিনিউজ

মাদকদ্রব্যের অপব‌্যবহার ও অ‌বৈধ পাচার‌বিরোধী আন্তর্জা‌তিক দিবস উপল‌ক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন রোববার সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের আয়োজনে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাছির উদ্দিন সারোয়ার।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের পরিদর্শক মো. মজিবুর রহমান। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প‌রিচালনা করেন সাংবা‌দিক এম আর ইসলাম বাবু।

বিজ্ঞাপন

মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা ব‌লে‌ন, মাকদ কেবলমাত্র একজন ব্যক্তিকেই নয়, একটি দেশের গোটা জনগোষ্ঠীবো ধ্বংস করে দিতে পারে। একটি দেশের উন্নতি, অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে। কেউ যদি মনে করে পাশের বাড়ির ছেলেটি মাদকাসক্ত হলেও তার ছেলের কিছু হবে না, সেটি ভু্ল ধারণা। সমাজের ৮৫ ভাগ অপরাধ সংঘঠিত হয় মাদকের কারণে। তাই মাদকের বিরুদ্ধে সমাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

বক্তারা বলেন, বেশিরভাগ মাদক ব্যবসায়ীরা মাদক সেবন করে না, কারণ তারা মাদকের ভয়াবহতা জানে। এই পৃথিবীটা অনেক সুন্দর। আমারা যতদিন বেঁচে থাকি, সুস্থ্য ও সুন্দর দেহ নিয়ে বেঁচে থাকতে হবে। তাই মাদকের ছোবল থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি আশ পাশের মানুষদেরও রক্ষা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থে‌কে শুরু ক‌রে ধ‌র্মীয় প্রতিষ্ঠা‌নে‌ও মাদক‌বি‌রোধী প্রচার প্রবারণা চালা‌তে হ‌বে। আমরা সবাই স‌ম্মি‌লিতভা‌বে সোচ্চার হ‌লে অবশ্যই মাদ‌ককে সমাজ থে‌কে বিতা‌রিত করা যা‌বে।

বক্তারা আরো বলেন, সরকার মাদ‌কের বি‌রুদ্ধে জিরোটলা‌রেন্স নীতি গ্রহণ ক‌রে‌ছে। দে‌শের প্রত্যেক‌টি আইনশৃঙ্খলা বা‌হিনী মাদ‌কের বি‌রো‌দ্ধে কাজ ক‌রে যা‌চ্ছে। আমাদের সক‌লের স‌ম্মি‌লিত প্রয়া‌সে মাদকদ্রব্যের অপব্যবহার ও অ‌বৈধ পাচার বন্ধ করা সম্ভব।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত