
মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, এলাকাবাসীর তোপের মুখে পড়লেন ব্যবসায়ী


হাজীগঞ্জ উপজেলার বাজনাখাল চাঁদপুর গ্রামে মৃত গরু জবাই করে বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছে। পরে এলাকাবাসীর তোপের মুখে মাটি চাপা দেয়ার কথার সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার দুপুরে উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের বাজনাখাল চাঁদপুর গ্রামের বকাউল বাড়ীতে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন দুপুরে মাসুদ বকাউলের খামারের গাভী গরু হৃদরোগে মারা যান।


এলাকাবাসী জানান, মাসুদ বকাউল মৃত গরুটি জবাই করার জন্য তাজুল ইসলামকে খবর দেয়। তিনি মৃত গরুটি জবাই করে মাংস ব্যবসায়ী মানিক হোসেনের কাছে ১৮হাজার টাকা ধরে প্রতিমন মাংস বিক্রয় করেন।
এলাকাবাসী আরো জানান, ভাটরা এলাকার মাংস ব্যবসায়ী মানিক হোসেন। তিনি বিভিন্ন সময়ে মৃত গরু মাংস ক্রয় করে মার্কেটে বিক্রি করেন বলে এখন নিশ্চিত হওয়া গেছে।
সরজমিনে গিয়ে জানা গেছে,
এলাকাবাসীর রোষানলে পড়ে মাংস ব্যবসায়ী মানিক হোসেন ও গরুর খামারি মাসুদ বকাউল সিএনজি থেকে মাংস নামিয়ে রাখেন।
ইউপি সদস্য ইমাম হোসেন মুঠোফোনে বলেন, মৃত গরুর মাংস মাটি চাপা দেয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় ভাবে সমস্যাটি সমাধান করা হবে।








