বালিয়া আদর্শ উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২২ | ৮:৪৫
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলার বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মিলাদ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

১৭ জুন শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে আলহাজ্ব সিরাজুল ইসলাম তালুকদারের ব্যক্তিগত অর্থে বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন কৃর্তী শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কারসহ এবং অন্যান্য উপহার প্রদান করেন। এছাড়াও বালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিজির ব্যক্তিগত অর্থে বিদ্যালয়ের ৭ মেধাবী ও গরীব শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম তালুকদার বলেন, আমাদের এলাকার প্রতিটা ছেলেমেয়ে যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই বিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী যাতে ভালো ফলাফল অর্জন করে, সে জন্যে আমার ব্যক্তিগত অর্থে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছি। সে ঘোষণা অনুযায়ী এবারও ৯জনকে উপহার প্রদান করা হলো। আমি চাই এবারের এসএসসি পরীক্ষায় সকল শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পুরস্কৃত হোক।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, তথ্য-প্রযুক্তি, সমাজিক নিরাপত্তাসহ সকল দিকে উন্নতি করছে। এরপরেও নতুন প্রজন্মের একটা অংশ মাদক, সন্ত্রাস, তথ্য-প্রযুক্তির অপব্যবহারসহ নানারকম সমাজিক অপরাধে জড়িয়ে যাচ্ছে। এর থেকে উত্তোরণে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের উৎসাহ দেবার জন্যে বড়দের এগিয়ে আসতে হবে।

প্রধান শিক্ষক আঃ মালেক বেপারীর সভাপতিত্বে ও সহকারী সিনিঃ শিক্ষক মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়া ইউপির চেয়ারম্যান মোঃ রফিকুল্যা পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য ওমর ফারুক তালুকদার, সাবেক সহ সভাপতি গাজী মোঃ মহসিন, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন, এলাকার মুরব্বী কাজী হাবিবুর রহমান, বালিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন খান, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ নজরুল ইসলাম নজু প্রমুখ।

বিজ্ঞাপন

ধর্মীয় শিক্ষক মাওঃ খলিলুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর
হামদ নাত পরিবেশন করেন দশম শ্রেণির ছাত্রী সাদেকুন্নাহার। বিদায়ী বানী পাঠ করেন পরীক্ষার্থী মাহমুদা আক্তার ও মানপত্র পাঠ করেন রুমা আক্তার। বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যায়নরত ছাত্র আমির হোসেন শান্ত।

সবশেষে মিলাদে বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে এবং সকলের জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সেলিম খান, মিজানুর রহমান গাজী, কামাল শেখ, সুভাষ চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা হাবিব খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Attachments area

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস