কচুয়া বিএনপির ৭’শ পরিবার পেলেন ঈদ উপহার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৩, ২০২০ | ১১:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির ৭’শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার ২ নং পাথৈর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা শরীফ টিটুর সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী এর মধ্যে রয়েছে চাউল আটা পেঁয়াজ তৈল সেমাই চিনিসহ বিভিন্ন খাদ্যপণ্য।


খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধান।

বিজ্ঞাপন

ওই সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোস্তফা শরীফ টিটু ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এইচএম মনজুর আহমেদ সেলিম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৩ নং বিতারা ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, ৯ নং কড়ইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন মোল্লা, ১নং সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম, ২ নং পাথৈর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তফা প্রধান।

বিতরণকালে বক্তব্য রাখতে গিয়ে মঞ্জুর আহমেদ সেলিম বলেন, ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরাম এই ঈদ উপহার সামগ্রী বিতরণ সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন, করোনাকালে কচুয়া উপজেলায় প্রায় ১২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপির জন্য সরকারের ত্রাণ সামগ্রী নাই। আমরা করোনায় সচেতনতা বাড়াতে দলীয় ও সামাজিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন স্থানে সভা করেছি। ঐক্যবদ্ধভাবে চলতে পারলে বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পারবে। মেয়র বলেন, তিনি নিজেও ব্যক্তিগত উদ্যোগে করোনাসময়ে ৮’শ পরিবারকে পৌর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা শরীফ টিটু বলেন, নিজের ইউনিয়ন ছাড়াও উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় বিএনপি নেতাকর্মীদের পাশে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। বিএনপি করোনা কালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর নির্দেশক্রমে কোভিড ১৯ এর কারণে বিএনপির খেটে খাওয়া দিনমজুর কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা