
শাহরাস্তিতে ডোবায় ডুবে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
Link Copied Successfully!
প্রতিবন্ধী শাকিল -- পপুলার বিডিনিউজ 
ডোবায় ডুবে বুদ্ধি প্রতিবন্ধী কিশোর শাকিলের (১৮) মৃত্যু হয়েছে।
সোমবার সকালে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে মোফল্লা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত কিশোর ওই এলাকার কোরবান আলীর কনিষ্ঠ পুত্র। শাকিলের বাবা পেশায় একজন দিনমজুর।
স্থানীয় বাসিন্দা মো. এরশাদ মিয়া বলেন, শাকিল প্রতিবন্ধী ছিল। যেখানে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যেতো। রাস্তা দিয়ে যাওয়ার সময় শাকিল ডোবায় পড়ে যায়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবা কোরবানি আলী ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন।
পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর










