এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৫ গোল

মেসির একাই পাঁচ গোল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৬, ২০২২ | ৫:৩০
Link Copied Successfully!

এস্তোনিয়ার বিপক্ষে মেসির জাদুকরী ফুটবলের রাতে দলটি ভেসে গেল গোল বন‍্যায়।

স্পেনের স্তাদিও এল সাদারে রোববার রাতে প্রীতি ম্যাচে ৫-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সবকটি গোলই করেছেন মেসি।

শুরু থেকে প্রায় পুরোটা সময় নিজেদের অর্ধে, ডি বক্সের আশেপাশেই ছিলেন এস্তোনিয়ার বেশিরভাগ খেলোয়াড়।

বিজ্ঞাপন

শক্তি-সামর্থ‍্যে যোজন যোজন পিছিয়ে থাকা এস্তোনিয়াকে শুরু থেকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রায় তিন বছর ধরে কোনো ম‍্যাচ না হারা দলটি এগিয়ে যায় অষ্টম মিনিটে, মেসির সফল স্পট কিকে। হেরমান পেস্সেইয়াকে এস্তোনিয়ার গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পেয়েছিল দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

প্রথমার্ধে প্রায় ৮৫ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা। পঞ্চদশ মিনিটে মাক আলিস্তেরের শট পোস্ট ঘেঁষে বাইরে যায়।

খেলার ধারার বিপরীতে ২৭তম মিনিটে হুট করেই প্রতি-আক্রমণ থেকে সুযোগ পেয়ে যায় এস্তোনিয়া। তবে বিপদ দেখে এগিয়ে এসে চমৎকার স্লাইডে ব‍্যবধান ধরে রাখেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই হ‍্যাটট্রিক পূরণ করে ফেলেন মেসি। নাউয়েল মোলিনার দারুণ নিচু ক্রসে সঙ্গে থাকা খেলোয়াড়কে এড়িয়ে জাল খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক।

আর্জেন্টিনার হয়ে এটি তার অষ্টম হ‍্যাটট্রিক।

৭১তম মিনিটে আলগা বলে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন মেসি। এই প্রথম জাতীয় দলের হয়ে তিনের বেশি গোল করলেন তিনি। ৫ মিনিট পর স্কোরলাইন ৫-০ হয়। তিন সতীর্থের শট ফিরে এলে বাকিটা সারেন অরক্ষিত পিএসজি তারকা।

দেশের হয়ে এটি তার ৮৬তম গোল। আন্তর্জাতিক ফুটবলে এখন তার চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের; ক্রিস্তিয়ানো রোনালদো, আলি দাই ও মোখতার দাহারির।

এই নিয়ে রেকর্ড ৩৩ ম্যাচ অপরাজিত রইলো লিওনেল স্কালোনির দল। পপুলার বিডিনিউজ, পপুলার বিডিনিউজ ডেস্ক রিপোর্ট

ট্যাগ: ফুটবলমেসি

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা